মালদা

বাড়িতে ফোন চার্জে দিতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের

বাড়িতে ফোন চার্জে দিতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের দক্ষিণ ভাটার গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম চৈতন্য সরেন (২৮)। কিছু দিন হয়েছে বিয়ে হয়েছে তার। বাড়িতে শুধু তারা স্বামী স্ত্রী আর কেউ নেই। এদিন তার স্ত্রী বাড়ির বাইরে ছিল। চৈতন্য সরেন তার বাড়িতে থাকা একটি ইলেকট্রিক বোর্ডে তার মোবাইল ফোনটি চার্জে দিতে গিয়েছিল। সেই সময় বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হয় তার। ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় এক ব্যাক্তি তাকে দেখতে পায় চৈতন্য সরেন মাটিতে মুখ থুবড়ে পড়ে রয়েছে। এরপর খবর দেওয়া হয় মালদা থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ভাবে তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।